উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত ০৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রোজ শনিবার চট্টগ্রাম মহানগরে বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের মোহাম্মদ মোস্তফা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের দায়ে তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ফুলকলি ব্রেড এণ্ড বিস্কুট ইন্ড্রাসট্রিজ লিমিটেড-এ লেভেল ও মেয়াদহীন বাটার ব্যবহার এবং পোড়াতল দিয়ে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ মিলেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৫৮ ধারায় ছয় লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া শপিং ব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি ও ইঁদুর মারার ঔষধ রাখার দায়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে গ. Qahwa (কাহওয়া) ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ ও পচা বিটরুট সংরক্ষণের মতো অসঙ্গতি পাওয়া যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ১৯ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এই কার্যক্রমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চৌকস টিম সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।