উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক সেনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই আকস্মিক ও সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি, একজন সাবেক সেনা কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।