উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার দিবাগত রাত একটা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কারা জড়িত রয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে। বনানী থানা সূত্রে জানা গেছে, সেতু ভবনের কাছেও একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা প্রাথমিকভাবে এখনও জানা যায়নি।
এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত একটার পর টার্মিনালের পেছনের অংশে সোহাগ পরিবহনের ওই বাসটিতে আগুন লাগে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল হামিদ জানান, আগুনে পুরো বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অগ্নিকাণ্ডের মূল কারণ জানার চেষ্টা চলছে।