উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারে মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে শহীদ সেনাসদস্য তিতাস শেখের কবরের পাশে দাঁড়িয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য মিজ শামা ওবায়েদ ইসলাম। শনিবার ৭ নভেম্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে শহীদের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর কবর জিয়ারত করেন।
পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিতাসকে হারিয়ে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয় এবং দেশের জন্য তাঁর আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গত ৫ নভেম্বর টেকনাফে সন্ত্রাসীদের কবল থেকে জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গুলিতে তিনি শহীদ হন এবং ৬ নভেম্বর তাঁর মরদেহ লস্করদিয়া গ্রামে এনে সমাহিত করা হয়।
শহীদ তিতাস শেখ লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদারের ছোট বোনের ছেলে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ স্থানীয় মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।