উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপি’র শোভাযাত্রায় মুখর হয়ে উঠেছে রাজধানী ঢাকা। বেলা ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন ঢাকা মহানগর এবং আশপাশের জেলার নেতা-কর্মীরা।
নয়াপল্টন ছাড়াও ফকিরাপুল, দৈনিক বাংলা, আরামবাগ, বিজয়নগর ও কাকরাইল পর্যন্ত জনতার স্রোত তৈরি হয়। সুশৃঙ্খল পরিবেশ রক্ষায় দলের স্বেচ্ছাসেবীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও কড়া নজরদারিতে রয়েছে।
সমাবেশে এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করবে। শোভাযাত্রাটি নির্ধারিত সড়ক পেরিয়ে মানিক মিঞা অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।