উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, কেরানীগঞ্জের শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে এক অনন্য ও অনুপ্রেরণাদায়ী দিন হিসেবে পালিত হয়েছে। “কেরানীগঞ্জের আলোকবর্তিকা” খ্যাত প্রয়াত অধ্যক্ষ মোহাম্মদ ছাদেক আলী স্যারের স্মরণে এই ‘মেধা প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়। বন্ধন আদর্শ বিদ্যালয়, ফতেহনগর, কলাতিয়া, কেরানীগঞ্জের আয়োজনে এই মেধা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিক্ষাঙ্গনে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১০টায় অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে বিকেল ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।