উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রীড়া হলে পেশা, পরিবারে পাবে ভরসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর জেলা ও উপজেলা পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে তৃণমূল পর্যায় থেকে খুদে ক্রীড়াপ্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারাদেশের ন্যায় একযোগে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদী জেলা হতে সরাসরি যুক্ত হন নরসিংদী সদর-১ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব খাইরুল কবির খোকন মহোদয়। এছাড়া নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া মহোদয় এবং নরসিংদীর সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
উপজেলা প্রশাসন, নরসিংদীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ভিডিও কনফারেন্সিং প্রোগ্রামে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিশু-কিশোর ক্রীড়াবিদরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।