উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁর মান্দায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উত্তরা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী অধ্যাপক ফিরোজ আলী মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. জসিম উদ্দীন মৃধা। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দিবসটির ইতিহাস, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চা ও জ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। উত্তরা ডিগ্রি কলেজের এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।