উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শীতের আগমনে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্রিজের যত্নেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, খাবার সতেজ রাখা ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই সময়ে ফ্রিজের তাপমাত্রার সঠিক নিয়ন্ত্রণ জরুরি।
শীতকালে ফ্রিজের তাপমাত্রা ১ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা আদর্শ। আধুনিক ফ্রিজে শীত ও গ্রীষ্মের জন্য আলাদা সেটিংস থাকলে তা ব্যবহার করুন, অন্যথায় প্রস্তুতকারকের নির্দেশিকা মেনে তাপমাত্রা নির্ধারণ করুন।
বাইরে আবহাওয়া ঠান্ডা থাকলেও ফ্রিজের শীতলতা অতিরিক্ত কমানো উচিত নয়। ঘরের তাপমাত্রা, ফ্রিজে রাখা খাবারের পরিমাণ এবং দরজা কতবার খোলা হচ্ছে—এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে নিয়মিত থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা ভালো।