উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৯৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তালিকায় ৫২৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি এবং ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই দুই শহরের বাতাসের মান বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এছাড়া ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে কলকাতা এবং ১৬৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কাবুলের নাম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, দূষিত বাতাসের কারণে শিশু ও বয়স্কদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।