উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে সরকার। প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পর এখন এই রুট দুটির বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান বাসসকে এই তথ্য জানিয়েছেন।
প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা রাজধানীর গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে। এটি একটি পরিবেশবান্ধব, টেকসই ও দক্ষ পরিবহনব্যবস্থা হিসেবে যাত্রীদের চলাচল সহজ করবে। বিশেষ করে যেসব এলাকায় যাত্রী চাহিদা বেশি থাকে, সেখানে যাতায়াত আরও সহজ হবে।
বাংলাদেশ প্রকৌশول বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শকেরা ইতিমধ্যেই প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা শেষ করেছেন। কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত দুটি রুট নির্বাচন করা হবে। এই প্রকল্পে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশার জন্য সরকার রাজস্ব বাজেট থেকে ৭ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।