উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আল-কুরআন থানা শাখা। বুধবার (৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ফাইনালে তারা কাচেরকোল থানাকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও শাহ আজিজ হল শাখা সভাপতি মারুফ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে ইবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ‘সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন’ স্লোগানকে সামনে রেখে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলা ও শারীরিক ব্যায়াম মানুষের মানসিক সুস্থতা ও মেধার বিকাশ ঘটায়।
তিনি সুন্দর এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও চমৎকার ক্রীড়া আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।