উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
'স্বপ্নের পথে, বিজয়ের সাথে' স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)'। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সদরপুরেও অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই দ্বিতীয় সিজনের উদ্বোধন করা হয়।
শিক্ষার্থীদের মেধা ও আত্মবিশ্বাস বিকাশের প্রত্যয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী পর্বে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।