উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আজ সকাল ৯টা ৩০ মিনিটে সিভিক সেন্টারে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার পুলিশ লাইন্সের অব্যবহৃত ও পরিত্যক্ত স্থান সংস্কার করে শাকসবজি ও ফলমূল চাষের উদ্যোগ নিতে সদস্যদের উদ্বুদ্ধ করেন। এতে জমির সদ্ব্যবহার ও স্বনির্ভরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সদস্যদের শারীরিক সক্ষমতা ও মনোবল বাড়াতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিটি থানায় সরঞ্জাম সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তা সমাধানের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন পুলিশ সুপার। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা মেনে চলা ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের জন্য সদস্যদের কল্যাণ ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন পুলিশ সুপার। সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।