উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদীর রায়পুরা অডিটোরিয়াম হলে বুধবার বিকেলে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ ফাইজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ মোঃ আশরাফ উদ্দিন বকুল। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর অনুষ্ঠানটির উদ্বোধন করেন। রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় থানা ও ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।