উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জীবনের সব সুখ ও শ্রম দিয়ে ছয় সন্তানকে বড় করলেও গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার শেষ আশ্রয় হয়েছে বাড়ির পাশের একটি গাছের নিচে। কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামের মৃত ওমেদ আলী মোল্লার ছেলে ৯৫ বছর বয়সী এই বিপত্নীক বৃদ্ধ এখন চরম মানবেতর জীবনযাপন করছেন।
জানা গেছে, তার দুই ছেলের মধ্যে বড় ছেলে আজিজুল মোল্লা ফেরিওয়ালা ও ছোট ছেলে রেয়াজুল মোল্লা বাসের হেলপার এবং চার মেয়ের মধ্যে তিনজন বিবাহিত ও ছোট মেয়ে কাজুলী বেগম শারীরিক প্রতিবন্ধী। গত কয়েক বছর আগে সম্পত্তি ভাগ করে দেওয়ার পর থেকেই সন্তানরা তার খোঁজ নেওয়া বন্ধ করে দেয় এবং মঙ্গলবার সকালে বড় মেয়ে মায়ার বাড়ি থেকে তাকে ভাইদের বাড়িতে এনে বাড়ির বাইরে গাছের নিচে ফেলে রাখা হয়।
বড় মেয়ে মায়া বেগম জানান যে তার স্বামী অসুস্থ এবং বাড়িতে প্রতিবন্ধী বোন থাকায় তার পক্ষে বাবাকে রাখা সম্ভব নয়। এদিকে অসহায় এই পিতার করুণ পরিণতি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।