উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর সড়কে অবস্থান নেন তাঁরা।
শিক্ষার্থীদের এই অবরোধের ফলে ওই সড়কে কিছু সময় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পৌনে একটার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন এবং সেখান থেকে সরে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের সামনে কিছু সময় অবস্থান নেন।
অবরোধ চলার সময় শিক্ষার্থীরা সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন এবং তাঁরা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।