উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটিতে সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের সত্যতা মিলেছে। নারী দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল আলমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শ এবং রূঢ় ও অসদাচরণের মতো দুটি সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান এসব তথ্য জানান।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির পরিচালনা পর্ষদ অভিযুক্ত মঞ্জুরুল আলমকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে তিনি বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে আর অংশ নিতে পারবেন না। এছাড়া মঞ্জুরুল আলমের আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা দুটি পৃথক রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন বলে জানান মাহিন এম রহমান।
মাহিন এম রহমান জানান, মঞ্জুরুল আলমের বিরুদ্ধে প্রচলিত আইনে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এবং এ বিষয়ে জাহানারা আলমকে জানানো হয়েছে। তিনি মামলা করতে চাইলে বিসিবির পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হবে। ভুক্তভোগী ও সাক্ষীদের গোপনীয়তা রক্ষার্থে তদন্তের উপকরণ ও প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ না করে গোপনীয়ভাবে সংরক্ষণের বিধান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, হাইকোর্টের নির্দেশনা অনুসারে যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা কার্যকর করেছে বিসিবি এবং অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য আলাদা কমিটিও গঠন করা হয়েছে। নারী ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডে কর্মরত নারী কর্মীরাও যেকোনো সময় এই ব্যবস্থার মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। তবে জাহানারা আলম আরও কয়েকজনের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছিলেন, তদন্ত কমিটি সেগুলোর কোনো প্রমাণ পায়নি।মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে।