উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি, রকেট ফ্লেয়ারস ও দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মীরসরাই থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ০৫ মিনিটে মীরসরাই থানাধীন সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় রওশোন জামান মিস্ত্রি বাড়ির সামনে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামির নাম নওশেদ আলম, যার পিতা জসিম উদ্দিন এবং বাড়ি ডোমখালী এলাকার রওশোন জামান মিস্ত্রি বাড়ি।
অভিযানে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি ফায়ারিং পিন ও ট্রিগারযুক্ত এলজি, ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ার, ১টি স্টিলের কিরিচ এবং ৩টি লোহার তৈরি ছোরা উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মীরসরাই থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রুজু করা হয়েছে।