উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম একটি খুদে বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এই দুর্ঘটনায় আর কেউ আহত হননি। উদ্ধার শেষে নিয়মানুযায়ী নিহত চার ব্যক্তির মরদেহ শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।