উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি-২ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) কাজী শৈবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মাসুদুর রহমান শাহ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
তবে মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের পূর্বে ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ২৩(১)(ক) ধারার বিধান অনুযায়ী উক্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তার পদত্যাগ নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে বলা হয়েছে।