উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা বন্দর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে এক যুবককে ৮ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আসামির নিজ দখলীয় বসতঘরে মাদক সেবন এবং মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে মামলা দায়ের করা হয়। পরে আদালত অভিযুক্ত যুবককে ৮ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আবু রায়হান ছিদ্দিকী (১৯)। তিনি কুস্তা বন্দর এলাকার বাসিন্দা এবং তাঁর পিতার নাম মো. শওকত আলী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।