উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জ সদর উপজেলার বড়াই এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ সুকুমার সাহা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদক সেবন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে সদর থানাধীন বড়াই এলাকায় তাঁর নিজ বসতঘরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তাঁর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয় এবং মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়।
মামলার শুনানি শেষে আদালত দণ্ডপ্রাপ্ত সুকুমার সাহাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বড়াই এলাকার মৃত সুধীর সাহা ও মায়া রানী সাহার পুত্র।
মাদকদ্রব্যের অপব্যবহার ও সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।