উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারী ইমার্জিং নেশন্স কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে নাহিদা আক্তারের কাঁধে, যিনি প্রথমবারের মতো এই দায়িত্ব পালন করবেন।
চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার মারুফা আক্তার। গোড়ালির ইনজুরির জন্য তাকে চার সপ্তাহের বিশ্রামে থাকতে হচ্ছে। অন্যদিকে দলে ফিরেছেন সাথী রানি, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন, তবে বিশ্রামে রাখা হয়েছে সুলতানা খাতুনকে।
আগামী ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।
বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শরমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুরাইয়া ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।