উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার, যা ১৪ দশমিক ৭ শতাংশ বেশি।
শুধু ২০২৬ সালের ১ নভেম্বর দেশে এসেছে ২২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। ২০২৫ সালের একই দিনে আসা ৪৩ মিলিয়ন ডলারের তুলনায় এই অঙ্কটি উল্লেখযোগ্যভাবে বেশি।
প্রবাসী বাংলাদেশীদের পাঠানো অর্থের এই প্রবৃদ্ধি জাতীয় অর্থনীতিতে তাদের অব্যাহত অবদানেরই প্রতিফলন। একইসাথে রেমিট্যান্সের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।