উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ ছুটি শেষে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজ ক্যাম্পাসে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গত সোমবার (২ নভেম্বর) কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমের ইতিবাচক পরিবেশ তুলে ধরেন কলেজ ছাত্রদলের সভাপতি তানজিলুল হক মিয়াজী।
শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি। পাশাপাশি নিয়মিত কলেজে উপস্থিতি নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে মনোযোগী হওয়ার বিষয়ের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
শিক্ষক সংকটসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা কাটিয়ে কলেজকে একাডেমিক ফলাফলে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকরা নিয়মিত পাঠদান ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, ডিবেটিং ক্লাব ও বিজ্ঞান ক্লাবসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম চলমান থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আগামী দিনে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।