উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. শাজাহান খানের রুহের মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২ নভেম্বর) ঘিওর বাসস্টেশন এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম শাজাহান খানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।