উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন পূর্ব দাশড়া গ্রামে তাঁর নিজ বসতঘরে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, উপপরিচালক হুমায়ুন কবীর খন্দকারের তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক মো. মোর্শেদ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত আব্দুল কাদের দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত আব্দুল কাদের পূর্ব দাশড়া গ্রামের মৃত হাফেজ উদ্দিন ও জয়গনের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।