উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভেনেজুয়েলার সেনাবাহিনীর হামলায় দেশটির সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন। শনিবার একটি বেসরকারি মানবাধিকার সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
ফান্ডারেডেস নামের একটি এনজিওর পরিচালক হাভিয়ের তারাজোনা জানান, শুক্রবার ভেনেজুয়েলার সেনাবাহিনী দেশটির ভূখণ্ডে অবস্থানরত কলম্বিয়ার ন্যাশনাল লিবারেশন আর্মি বিদ্রোহীদের একটি শিবিরে হামলা চালায়। মানবাধিকারকর্মী রোসিও সান মিগেল জানান, স্থানীয় বাসিন্দারাই প্রথম হামলার খবর জানান এবং তাদের ধারণা ইএলএনের অন্তত ১০ জন যোদ্ধা নিহত হয়েছেন।
বেসরকারি সংস্থাটি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে আপুরে রাজ্যের একটি এলাকায় মাটিতে পড়ে থাকা মরদেহ এবং শিবিরের ধ্বংসাবশেষ দেখা যায়। এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।