উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটকে ভিডিও প্রকাশকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে আশুগঞ্জ বাজারে আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনের মধ্যে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের জেরে অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের যুবকদের মধ্যে একটি টিকটক ভিডিও নিয়ে বিরোধের সূত্রপাত হয়। শনিবার বিষয়টি মীমাংসার জন্য বাজারে সালিশ ডাকা হলেও শেষ পর্যন্ত তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি, তবে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।