উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে সম্পন্ন হলো রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬। ২৬ অক্টোবর ২০২৬ বিকাল ৪টায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনালে বাদশা মিয়া একাদশ ১০৪ রানের বড় ব্যবধানে শতাব্দী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবারের আসরে মোট ২৪টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন দি ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর, যিনি প্রয়াত রাফির পিতা।
সিএমপি কমিশনার বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে সহায়তা করে। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।