উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এ কথা জানান। বর্তমান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩০ কোটি ডলারে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটে তুরস্কের মানবিক সহায়তা ও সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ন্যায়বিচার নিশ্চিতে দেশটির সমর্থন তুলে ধরেন। অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন জানান, বাংলাদেশ ও তুরস্কের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে তুর্কি ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। এছাড়া আগামী ২১ জানুয়ারি, ২০২৭ ঢাকায় যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা গাজী মুস্তাফা কামাল আতাতুর্কের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।