উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ৩০ বছর বয়সী ছেলে তাহসিন আরিফকে আটক করেছে পুলিশ। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান জানান, ভোরে তাহসিন তাঁর মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।
বাসার গৃহকর্মী ও স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হামলায় নিহত নারীর মুখ ও গলা দিয়ে রক্তক্ষরণ হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।