উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে নজরদারি ও তল্লাশি অভিযান পরিচালনা করছে বরংগাইল হাইওয়ে থানা পুলিশ। বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেঃ হারুন অর রশিদের নেতৃত্বে মহাসড়কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানে চলাচলকারী যানবাহনের ফিটনেস সনদ, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং মহাসড়কে চলাচলের প্রয়োজনীয় রোড পারমিটসহ বিভিন্ন কাগজপত্র যাচাই করা হচ্ছে। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র পরীক্ষা করার পাশাপাশি চালকদের লাইসেন্স ও গাড়ির ফিটনেসের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মহাসড়কে নিয়ম মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে পুলিশের এ তৎপরতা অব্যাহত রয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে।