উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে সিজেকেএস জিমন্যাশিয়াম হলে ৩০ অক্টোবর ২০২৬ ইং, শুক্রবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হোসেন মটরস্-এর পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি হাসান মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন মটরস্-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন যে, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশের পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি এবং ব্যাডমিন্টনের প্রসার ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সিএমপির বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।