উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সংসারদিঘি হিন্দুপাড়া মন্দিরসংলগ্ন ক্রিকেট স্টেডিয়ামে সংসারদিঘি মডার্ন ক্লাবের উদ্যোগে নাইট ক্রিকেট শর্টপিচ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে পিকে ক্রিকেট স্পোর্টিং ক্লাব, আচলাইকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শিবগঞ্জ সুপার কিংস ক্রিকেট ক্লাব।
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে পিকে ক্রিকেট স্পোর্টিং ক্লাব ৫৬ রানের লক্ষ্য দেয় এবং পরে শিবগঞ্জ সুপার কিংস সেই লক্ষ্য অতিক্রম করে জয় নিশ্চিত করে। ম্যাচটিতে বিজয়ী দলের পক্ষে রাফি বিশেষ ভূমিকা পালন করেন এবং খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চ্যাম্পিয়ন শিবগঞ্জ সুপার কিংসকে একটি খাসি এবং রানার্সআপ পিকে ক্রিকেট স্পোর্টিং ক্লাবকে একটি রাজহাঁস পুরস্কার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৭ নম্বর বিহার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন।
এ ছাড়া বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন এই ফাইনাল খেলা উপভোগ করতে শতাধিক দর্শক মাঠে উপস্থিত হয়ে দারুণ উৎসাহ প্রকাশ করেন।