উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় আজ রাত ২টায় জানা যাবে, ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার হিসেবে কার হাতে উঠছে এই পুরস্কার। পুরুষদের বিভাগে আলোচনায় রয়েছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপে।
১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অরজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি উইঙ্গার স্ট্যানলি ম্যাথুসকে সম্মান জানাতেই তার দেশে এবারের আয়োজন করা হচ্ছে। ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে এবার প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে যুক্তরাজ্যে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটি। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রায় দুই হাজার অতিথি উপস্থিত থাকবেন।
৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে প্রতিটি জুরি সদস্য সেরা ১০ খেলোয়াড়কে পছন্দের ক্রমানুসারে নির্বাচন করেন। সব ভোট গণনার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ই হন ব্যালন ডি’অর বিজয়ী। পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া হয় পুরো মৌসুমের পারফরম্যান্স এবং এবারের মূল্যায়নের সময়সীমা ছিল ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত।