উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে মোট ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ ১৩ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের এই সময়ে দেশে এসেছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর একদিনেই দেশে ১১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট এক হাজার ১২৪ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় অর্জিত হয়েছে।
উল্লেখ্য, গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসেবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩২ কোটি ২০ লাখ ডলার বা ১৩ দশমিক পাঁচ শতাংশ।