উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জে অনুষ্ঠিত ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয় পেয়েছে মাসুম ফুটবল একাডেমি। শুক্রবার বিকেলে ডাউটিয়া মাঠে অনুষ্ঠিত এই লড়াইয়ে তারা সিংগাইর উপজেলার যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। আয়োজক ডাউটিয়া বুলবুল ক্লাবের এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল।