উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির নতুন মানিকগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সাংবাদিক আবুল হোসেন সভাপতি, রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মো. দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
সংগঠনটি মানবাধিকার সুরক্ষা, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। মানিকগঞ্জ জজ কোর্টের বিপরীতে পৌর বিপণির তৃতীয় তলায় সংগঠনটির জেলা কার্যালয় স্থাপন করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হিসেবে রফিকুল ইসলাম ও মাসুদ চৌধুরী সাঈদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রবিন, মো. নান্নু মিয়া ও জাহিদুর রহমান দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও বেশ কয়েকজন সাংবাদিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, জেলায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে তারা সম্মিলিতভাবে কাজ করে যাবেন।