উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বতন্ত্র প্রিন্ট, বৈশিষ্ট্যপূর্ণ ডিজাইন ও আধুনিক ফ্যাশন ট্রেন্ডের সমন্বয়ে বৈচিত্র্যময় পোশাক নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’। রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলের লেভেল ২-এ ৭,৬৯৬ বর্গফুট আয়তনের ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করা হয়েছে। ফিজিক্যাল স্টোরের পাশাপাশি ব্র্যান্ডটির অনলাইন শপিং প্ল্যাটফর্ম bd.ethnc.com চালুর মাধ্যমে দেশের ক্রেতারা সাশ্রয়ী মূল্যে এই কালেকশন কিনতে পারবেন। বাংলাদেশে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে কাজ করছে রেনেসাঁ ডেকোর লিমিটেড।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ফিজিক্যাল স্টোর ও অনলাইন শপিং সুবিধা এবং সংযুক্ত আরব আমিরাতে অনলাইন উপস্থিতির পর আন্তর্জাতিক সম্প্রসারণের নতুন সংযোজন হলো বাংলাদেশ। রেনেসাঁ ডেকোর লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশে অন্তত আরো তিনটি স্টোর চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এথনিক কর্তৃপক্ষ। এর মাধ্যমে দেশের আরো বিভিন্ন শহরের ক্রেতাদের কাছে ব্র্যান্ডটির কালেকশন পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাজারে দীর্ঘমেয়াদি উপস্থিতি গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।
এথনিক’র চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার মুহাম্মদ উসমান বলেন, বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এ দেশের প্রাণবন্ত ফ্যাশন সংস্কৃতিকে আমরা মূল্যায়ন করি। ঢাকায় ফ্ল্যাগশিপ স্টোর ও অনলাইন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আমরা আশাবাদী। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য সেন্টারপয়েন্ট মল ম্যানেজমেন্ট, ইউনাইটেড টার্মিনাল, ইউনাইটেড গ্রুপ ও রেনেসাঁ ডেকোর লিমিটেডসহ সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এথনিক।