উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে হতাহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে কোপা দেল রে’র প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় এই সিদ্ধান্ত জানায় আরএফইএফ।
ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনায় শোকাহত পুরো স্প্যানিশ ফুটবল পরিবার একতাবদ্ধ রয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশে দাঁড়াতেও তারা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে।
বুধবার সকালে টলেডো প্রদেশে ঘটে যাওয়া এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে ম্যাচগুলো স্থগিত করা হয়। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি এবং শুরুর সময় সম্পর্কে যথাসময়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফেডারেশন।
উল্লেখ্য, মাদ্রিদের প্রায় ১৩০ কিলোমিটার বা ৮০ মাইল দক্ষিণে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক রয়েছে।