উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের কালিয়াকৈরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান, এএসআই রিয়াজ ও এএসআই আতিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আশিক রানা (২৩), পিতা মো. শব্দের আলী, মাতা মনোয়ারা বেগম। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরাব গ্রামের বাসিন্দা।
অপরজন হলেন মো. শাকিল হেদ হোসেন (২৪), পিতা মো. ইউনুছ আলী, মাতা সাজেদা বেগম। তিনি গাজীপুর সিটির খেলাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।