উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ ২৮ অক্টোবর (বুধবার) বিকেল ৪টায় যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) জননেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ যুব সমাবেশে জেলা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশের মধ্য দিয়ে যশোর জেলা যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।