উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় যশোর জেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসেন। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি।
সভায় আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের উদ্দেশ্য, কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি এবং সার্বিক আয়োজন নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ লংমার্চ সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, নির্ধারিত কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি জনসম্পৃক্ততা ও পারস্পরিক সমন্বয় গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তাঁরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
সভায় ১১ দলীয় ঐক্যের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।