উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর সদর উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়নের হাফিজিয়া নগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির মিস্ত্রী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর ১টার দিকে আমন ধানের জমিতে পানি দিতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মনির মিস্ত্রী হাফিজিয়া নগর এলাকার বাসিন্দা এবং মরহুম হাফেজ সাইদুল হক সাহেবের ভাতিজা। খরা মৌসুমে জমিতে পানি দেওয়ার সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর তাঁকে দ্রুত নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আজ রাত ১১টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শোকসন্তপ্ত পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।