উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা। ট্রাইবেকারে রৌহা ২ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই প্রতিযোগিতার ফাইনাল খেলার উদ্বোধন করেন শায়লা কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এস এ জিন্নাহ কবির।
খেলাটিকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।