উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। একইভাবে ডিএসইর ব্লুচিপ সূচক ডিএস৩০ এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএসও নিম্নমুখী ছিল।
ডিএসইতে এদিন মোট ১৪ কোটি ৪1 লাখ ২৫ হাজার ২৫টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকা এবং মোট ১ লাখ ৪০ হাজার ৫৪৭টি হাতবদল হয়েছে।
দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও অন্যান্য সিকিউরিটিজের মধ্যে ১০৮টির দর বেড়েছে। এর বিপরীতে ২২৬টির দাম কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে, যার ফলে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ১৯২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।