উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে ১১ দলীয় ঐক্যের জেলা পর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রসুল এমপি, যশোর জেলা জামায়াতের আমির।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকসহ ১১ দলীয় ঐক্যের জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় লংমার্চে অংশগ্রহণ ও কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন লংমার্চকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচি সফল করতে যশোর জেলায় প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ১১ দলীয় ঐক্য।