উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার (২৬ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, যশোর জেলায় মোট ৪৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭৮ জন এবং সাধারণ গ্রেডে ৩৮৭ জন শিক্ষার্থী রয়েছে।
জেলাভিত্তিক ফলাফলে খুলনা জেলায় সর্বোচ্চ ৫৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ১১৬ জন এবং সাধারণ গ্রেডে ৪২৮ জন রয়েছে।
এ ছাড়া কুষ্টিয়া জেলায় ৩৪১ জন, ঝিনাইদহ জেলায় ২৭৯ জন, সাতক্ষীরা জেলায় ২৬৩ জন, চুয়াডাঙ্গা জেলায় ১৯২ জন, বাগেরহাট জেলায় ১৭১ জন এবং নড়াইল জেলায় ১১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড—উভয় বিভাগেই শিক্ষার্থীরা স্থান পেয়েছে। এ অর্জন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও আনন্দের বিষয়।
শিক্ষাবিদদের মতে, মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাতে পারে।